সংবাদদাতা, পতিরাম: উত্তরাখণ্ডে ঘুরতে যাওয়ার জন্য একটি ট্যুর কোম্পানিকে টাকা দিয়ে প্রতারিত হলেন বালুরঘাট জেলা হাসপাতালের এক চিকিৎসক। ওই চিকিৎসক ইউপিআই মারফত ১ লক্ষ ২৫ হাজার টাকা ট্যুর কোম্পানিকে দিয়েছিলেন। প্রতারিক এই চিকিৎসক বালুরঘাটের সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হয়েছেন। স্ত্রী সহ এই চিকিৎসকের উত্তরাখণ্ডে ঘুরতে যাওয়ার কথা ছিল। চিকিত্সকের দাবি, সেই মতো হোটেল, ফ্লাইট এবং ক্যাব বুকিংয়ের জন্য দু’দফায় ১ লক্ষ ২৫ হাজার টাকা ইউপিআইয়ের মাধ্যমে দেওয়া হয়েছিল। বালুরঘাটের একজনের মাধ্যমে ভিন জেলার এক ট্যুর অপারেটরকে ওই টাকা দিয়েছিলেন। কিন্তু কিছুদিন পর চিকিত্সক জানতে পারেন, ওই টাকায় হোটেল, ফ্লাইট ও ক্যাব কিছুই বুক হয়নি। পরে ওই টাকা ফেরত দিতে অস্বীকার করে কোম্পানি। প্রতারিতদের হয়ে ওই চিকিৎসক বালুরঘাটের সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হয়েছেন। আইসি সৌরভ ঘোষ বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।



