Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বালুরঘাটে বটগাছে আগুন  

বালুরঘাটে বটগাছে আগুন
 
  • ২৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: বালুরঘাটের চকভৃগু শ্মশানের কাছে পরিত্যক্ত বটগাছে আগুন লাগিয়ে দিল দুষ্কৃতীরা। আগুন লাগার খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায়  ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। গোটা গাছে ওই আগুন ছড়িয়ে পড়ে। গাছের গুড়িতেও আগুন লেগে যায়। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলবাহিনী। পাশেই আত্রেয়ী নদীতে পাম্প লাগিয়ে দমকলবাহিনী ওই আগুন নিয়ন্ত্রণ করে। দমকলের বিভাগের ওসি বাপন দাস বলেন, কেউ বা কারা ওই গাছে আগুন লাগায়। পুরো গাছে আগুন ছড়িয়ে পড়ায় নেভাতে সময় লাগে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ