Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বালুরঘাটে বধূকে পুড়িয়ে মারার অভিযোগ দায়ের

বালুরঘাটে বধূকে পুড়িয়ে মারার অভিযোগ দায়ের
  • ১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: আগুনে পুড়িয়ে মৃত্যুর অভিযোগ দায়ের হল বালুরঘাট থানায়। অভিযোগ, ওই মহিলাকে পুড়িয়ে মেরেছে শ্বশুরবাড়ির লোকেরা। এনিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই বধূর পরিবার। 
Advertisement
পুলিস সূত্রে খবর, মৃত বধূর নাম শিপ্রা মিত্র (৫৩)। বাড়ি বালুরঘাট পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের ছাত্রপল্লীতে। ১৫ বছর আগে তার বিয়ে হয়েছিল। দীর্ঘদিন ধরেই পারিবারিক অশান্তি চলছিল। পণের দাবিতে ওই ওই বধূকে পুড়িয়ে মারা হয়েছে বলে অভিযোগ। ওই বধূর স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। চলতি মাসের ১৫ তারিখ বিকেলে অগ্নিদগ্ধ হয়ে ওই  মহিলা হাসপাতালে ভর্তি হন। এরপর গত সপ্তাহে বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। মৃত্যুর পরেই গতকাল বালুরঘাট থানা লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। ঘটনাটির তদন্ত শুরু করছে বালুঘাট থানার পুলিস। 
সম্পর্কিত সংবাদ