Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বালুরঘাটে ৪০০ বোতল কাফ সিরাপ উদ্ধার

বালুরঘাটে ৪০০ বোতল কাফ সিরাপ উদ্ধার
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: চালক ও যাত্রী সেজে অটোয় কাফ সিরাপ পাচারের ছক বানচাল করল পুলিস। রাতের অন্ধকারে অটো থামিয়ে জিজ্ঞাসাবাদের পর চারটে কার্টনে উদ্ধার হয়েছে ৪০০ বোতল সিরাপ। অটোচালক ও যাত্রীকে গ্রেপ্তার করেছে পতিরাম থানার পুলিস। তারা গঙ্গারামপুর থেকে অটো করে হিলির উদ্দেশ্যে যাচ্ছিল।
Advertisement
ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ বলেন, মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিস অভিযান চালায়। কাফ সিরাপ সহ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর কেউ যুক্ত কিনা তদন্ত চলছে।
পুলিস জানিয়েছে, ধৃত রুস্তম আলির বাড়ি গঙ্গারামপুরের সর্বমঙ্গলা এলাকায়। সে চালক। তার অটো নিয়েই সিরাপ পাচার হচ্ছিল। আরেকজন রমেন দেবনাথ থাকে হিলির তিওর এলাকায়। পুলিস পতিরামের বাঁধখোরনা এলাকার হরিসিরা মোড়ে অটোটি থামায়। জিজ্ঞাসাবাদ করলে দু’জন নিজেদের চালক ও যাত্রী বলে দাবি করে। তল্লাশি চালিয়ে উদ্ধার হওয়া কাফ সিরাপের বাজার মূল্য প্রায় ৫০ হাজার টাকা। 
সম্পর্কিত সংবাদ