Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বাংলার পরিববর্তে কামতাপুরী ভাষায় সহজপাঠ, চাপড়ার স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ

বাংলার পরিববর্তে কামতাপুরী ভাষায় সহজপাঠ, চাপড়ার স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি কৃষ্ণনগর: বাংলার পরিবর্তে কামতাপুরী ভাষায় সহজপাঠের বই দেওয়া হয়েছে পড়ুয়াদের।‌ যার প্রতিবাদে স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। সোমবার চাপড়া ফুলবাড়ি পার্ট বেসিক স্কুলে ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। জানা গিয়েছে, ওই স্কুলে মোট পড়ুয়ার সংগ্রহ ১০৮। তার মধ্যে ২৩ জন প্রথম শ্রেণির পড়ুয়া।‌ তাদের দু’মাস আগে কামতাপুরী ভাষায় সহজ পাঠের বই দেওয়া হয়। তখন স্কুলের তরফে বলা হয়েছিল, এই বই বদল করে দেওয়া হবে। কিন্তু, এখন পর্যন্ত তা বদল করা হয়নি। তারই প্রতিবাদ জানান অভিভাবকরা। অভিভাবক শাহাবুদ্দু শেখ বলেন, ‘বাংলা ভাষার বদলে ছেলে মেয়েদের অন্য ভাষার বই দেয় স্কুল। যার ফলে ছাত্রছাত্রীরা পড়তে পারছে না। ওই পরিবর্তন করে দেওয়ার কথা বলা হলেও তা হয়নি। এবিষয়ে অভিযোগ জানিয়েও কাজ না হওয়ায় স্কুল গেটে তালা ঝোলানো হয়।’ নদীয়া জেলার প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক সুকুমার পশারি বলেন, ‘খুব দ্রুত বই পরিবর্তন করে দেওয়া হবে।’
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ