Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বালির বস্তাবোঝাই মোটর ভ্যান আটক

বালির বস্তাবোঝাই মোটর ভ্যান আটক
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: বুধবার গভীর রাতে গোপীবল্লভপুর-১ ব্লকের সুবর্ণরেখা নদী তীরবর্তী ছাতিনাশোল এলাকায় পুলিস বালির বস্তাবোঝাই দু’টি মোটর ভ্যান আটক করে। তবে অন্ধকারের সুযোগে পাচারকারীরা পালিয়ে যায়। গোপীবল্লভপুরের এসডিপিও পারভেজ সরফরাজ বলেন, সুবর্ণরেখা নদী থেকে বেআইনিভাবে বালি তোলা রুখতে পুলিস রাতেও অভিযান চালাচ্ছে। বুধবার রাতে গোপীবল্লভপুর থানার পুলিসের কাছে ছাতিনাশোল এলাকায় নদী থেকে বালি তুলে পাচারের খবর আসে। পুলিসের একটি দল ঘটনাস্থলে যাওয়ার আগেই বালি পাচারকারীরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। বালির বস্তাবোঝাই দু’টি মোটরভ্যান আটক করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ