সংবাদদাতা, ইসলামপুর: বাংলার বাড়ির টাকা লোপাট কাণ্ডে উদ্বিগ্ন প্রশাসন সচেতন বাড়ানোর দিকে জোর দিয়েছে। এর আগে ট্যাবের টাকা জালিয়াতির কেন্দ্র হয়ে উঠেছিল উত্তর দিনাজপুর জেলার চোপড়া, ইসলামপুর ও গোয়ালপোখর। এবার গোয়ালপোখরের পাঞ্জিপাড়ায় বাংলার বাড়ি প্রকল্পের একাংশের উপভোক্তা প্রতারণার শিকার হয়েছেন। এছাড়াও মাঝেমধ্যে ওটিপি জানিয়ে টাকা খোয়ানোর মতো ঘটনার অভিযোগ দায়ের হচ্ছে সাইবার থানায়। কার্যত সাইবার প্রতারণা নিয়ে বাসিন্দাদের একাংশ সচেতন নয়। তাই সেদিকে জোর দেওয়া হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।
Advertisement
গোয়ালপোখর ব্লক প্রশাসন জানিয়েছে,গত দু’দিন ব্লকের পাঞ্জিপাড়া সহ ১৪টি পঞ্চায়েতে মাইকিং করে বাসিন্দাদের সচেতন করা হচ্ছে। পাঞ্জিপাড়ার উপপ্রধান রাজা সিং বলেন, এই এলাকায় উপভোক্তার একাংশের প্রকল্পের টাকা লোপাট হওয়ার ঘটনা সামনে এসেছে। বাকি উপভোক্তারা যাতে কোনওভাবে প্রতারিত না হন, সেজন্য উপভোক্তাদের সচেতন করার জন্য মাইকিং করা হচ্ছে।
বিডিও কৌশিক মল্লিক বলেন,১৪ টি গ্রাম পঞ্চায়েতে মাইকিং করে উপভোক্তাদের সচেতন করা হচ্ছে। ব্যাঙ্ক কর্মী কিংবা কেওয়াইসির নাম করে ফোন এলে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) কেউ যেন শেয়ার না করেন। আধিকারিক পরিচয় দিয়ে উপভোক্তাদের নথিপত্র দেখতে চাইলেও দেখাবেন না। কোনও আঙুলের ছাপও দেবেন না। প্রয়োজন হলে পঞ্চায়েত অফিস কিংবা ব্লক অফিসে যোগাযোগ করবেন। আধার লিঙ্ক করার দরকার হলে ব্যাঙ্কে গিয়েই করানোর মতো বিষয়ে সচেতন করা হচ্ছে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, বাংলার বাড়ির টাকা লোপাট কাণ্ডে মনোজিৎ বিশ্বাস ও শুভেন্দু বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। বিজেপির পঞ্চায়েত সদস্য আরতি বিশ্বাসের স্বামী মনোজিৎ। আরেকজন সাইবার ক্যাফে চালায়। ধৃতরা এখন পুলিস হেফাজতে আছে। এই কাণ্ডে আরও কে কে যুক্ত, তা জানতে তদন্ত চলছে।
ইসলামপুর পুলিস জেলার এসপি জবি থমাস বলেন, পুলিসের পক্ষ থেকে বার বার সচেতন করার পরেও এমন ঘটনা ঘটছে। বাসিন্দারা যাতে সাইবার প্রতারকদের ফাঁদে পা না দেন, সেজন্য সাইবার জালিয়াতি নিয়ে ব্যাপকভাবে প্রচার করা হবে।
পাঞ্জিপাড়া কাণ্ডে বিজেপির পঞ্চায়েত সদস্যের স্বামী গ্রেপ্তার হয়েছেন। ঘটনা প্রসঙ্গে তৃণমূল নেতৃত্ব বলছে, শ্রমজীবী মানুষের হকের ১০০ দিনের প্রকল্পের টাকা কেন্দ্রের বিজেপি সরকার দিচ্ছে না। আবাস প্রকল্পের টাকাও বন্ধ করে রেখেছে কেন্দ্র। মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কোষাগার থেকে দরিদ্র মানুষদের মাথাগোঁজার ঠাঁই করে দিতে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি ৬০ হাজার টাকা দিয়েছেন। কিন্তু সেই টাকা লোপাট করে মুখ্যমন্ত্রী ও তৃণমূলকে বদনাম করার চক্রান্ত করা হয়েছে বলে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছেন মন্ত্রী গোলাম রব্বানি। যদিও বিজেপি নেতৃত্বের দাবি, দলের পঞ্চায়েত সদস্যের স্বামীকে ফাঁসানো হয়েছে।