সংবাদদাতা, মালদহ: বাংলার বাড়ি প্রকল্পের তালিকার একই পরিবারের ১২ জনের নাম। এরই প্রতিবাদ করায় আক্রান্ত হলেন এক যুবক। তাঁর নাম দানেশ আলি (২৯)। আজ, রবিবার সকালে ঘটনাটি ঘটেছে মালদহের মানিকচক ব্লকের দক্ষিণ চন্ডীপুরে। গুরুতর জখম অবস্থায় তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত তিনি সেখানেই চিকিৎসাধীন।
Advertisement
স্থানীয় সূত্রে খবর, দানেশ সিটুর জেলা কাউন্সিলের সদস্য। অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা আবির আলি সহ তাঁর পরিবারের ১২ জন সদস্যের নাম বাংলার বাড়ি প্রকল্পের তালিকায় রয়েছে। এরই প্রতিবাদে দু’সপ্তাহ আগে দানেশ মানিকচক ব্লক এবং জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। তারপরই দানেশের উপর এই হামলার ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। দানেশের দাবি, এর নেপথ্যে আবির আলিরই হাত রয়েছে।
দানেশের এক আত্মীয় সাহেব হক বলেন, “দানেশ বাড়ি থেকে বেরিয়ে কাজে যাচ্ছিলেন। সেই সময় কয়েকজন দুষ্কৃতী তাঁর উপর চড়াও হয়। তাঁকে ধারাল অস্ত্র দিয়েও আঘাত করা হয়েছে।”
দানেশের এক আত্মীয় সাহেব হক বলেন, “দানেশ বাড়ি থেকে বেরিয়ে কাজে যাচ্ছিলেন। সেই সময় কয়েকজন দুষ্কৃতী তাঁর উপর চড়াও হয়। তাঁকে ধারাল অস্ত্র দিয়েও আঘাত করা হয়েছে।”