Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বাংলার বাড়ি প্রকল্পে কাউকে টাকা না দিতে উপভোক্তাদের অনুরোধ কান্দির এসডিও’র

বাংলার বাড়ি প্রকল্পে কাউকে টাকা না দিতে উপভোক্তাদের অনুরোধ কান্দির এসডিও’র
  • ১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কান্দি: বাংলার বাড়ি প্রকল্পে কাউকে টাকা না দেওয়ার অনুরোধ করলেন কান্দি মহকুমা শাসক উৎকর্ষ সিং। নিজের বাড়ির টাকা নিজেকেই খরচ করার কথা বললেন তিনি। সমস্যা তৈরি হলে সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করার কথাও বললেন। মঙ্গলবার ভরতপুর ১ ব্লকের আলুগ্রাম পঞ্চায়েতের এক অনুষ্ঠানে এসে মহকুমা শাসক এইকথা বলেন। এদিন ওই পঞ্চায়েতে বাংলার বাড়ি প্রকল্পে এলাকার ৮৪জনকে মূখ্যমন্ত্রীর শংসাপত্র দেওয়া হয়। যাঁদের ইতিমধ্যেই প্রকল্পের ৬০ হাজার করে টাকা দেওয়া হয়েছে। এছাড়াও পঞ্চায়েতে একটি সোলার প্যানেলের উদ্বোধনও করেন মহকুমা শাসক।য মহকুমা শাসক বলেন, বাংলার বাড়ি প্রকল্পে যাঁরা টাকা পেয়েছেন তাঁরা দ্রুত ঘর তৈরি করতে শুরু করে দিন। এরজন্য কাউকে কোনওরকম টাকা পয়সা দেবেন না। নিজের বাড়ি তৈরির জন্য টাকা নিজেই খরচ করবেন। সমস্যায় পড়লে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আগামী জানুয়ারির ১১ তারিখ থেকে যাঁরা টাকা পেয়েছেন তাঁদের বাড়ির আবার সার্ভে করা হবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ