Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বালি-পাথর বোঝাই পিকআপ ভ্যান আটক

বালি-পাথর বোঝাই পিকআপ ভ্যান আটক
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, আলিপুরদুয়ার: বুধবার রাতে শামুকতলা রোড চৌপথি এলাকায় অভিযান চালিয়ে পুলিস বালি-পাথর বোঝাই একটি পিকআপ ভ্যান আটক করেছে। পুলিসের অভিযানের সময় পিকআপ ভ্যানের চালক শামুকতলা রোড চৌপথি এলাকায় গাড়িটিকে দাঁড় করিয়ে রাতের অন্ধকারে পালিয়ে যায়।  রায়ডাক-১ নদী থেকে বেআইনিভাবে বালি-পাথর তুলে পিকআপ ভ্যানটি আলিপুরদুয়ারের দিকে যাচ্ছিল। শামুকতলা থানার ওসি জগদীশচন্দ্র রায় বলেন, গাড়ি মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ