সংবাদদাতা, বোলপুর: বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে রবিবার বিকেলে বোলপুরের স্টেডিয়াম মাঠে নেতাজি সুভাষ কাপ ক্রিকেট টুর্নামেন্ট সূচনা হল। দিন-রাতের এই ক্রিকেট প্রতিযোগিতা এবার পাঁচ বছরে পা দিল। দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস উদযাপন উপলক্ষ্যে প্রতিবছর জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস স্পোর্টস সেল এর আয়োজক। তিনদিন ধরে চলা এই টুর্নামেন্টের উদ্বোধন করেন এসআরডিএর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, পুরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ সহ বিশিষ্টরা। জেলার
Advertisement
সব ধরনের খেলোয়াড় ও ওলিম্পিকে অংশগ্রহণকারীদের সংবর্ধনা জানানো হয়।
জেলায় খেলাধুলোকে গুরুত্ব দিয়েছে শাসকদল তৃণমূল। সারা বছরই ফুটবল, ক্রিকেট সহ বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় আয়োজন করেছেন স্পোর্টস সেলের কর্মীরা। তারমধ্যে সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট প্রতিযোগিতা নেতাজি সুভাষ কাপ। প্রথম বছর এই প্রতিযোগিতার দিনের বেলায় আয়োজন করা গত চার বছর ধরে ফ্লাড লাইটের মাধ্যমে দিনরাতের খেলা হয়ে আসছে। এবার এই প্রতিযোগিতায় দেশ ও রাজ্যের বিভিন্ন প্রান্তের ১৬টি দল অংশগ্রহণ করেছে।
বোলপুর মহকুমা তৃণমূল স্পোর্টস সেলের সম্পাদক কামরুল আলি বলেন, ৬-৮ জানুয়ারি এই ক্রিকেট টুর্নামেন্ট চলবে। ফাইনালে জয়ী দলকে তিন লক্ষ ও রানার্স দলকে দু’লক্ষ টাকা পুরস্কারের পাশাপাশি সুদৃশ্য ট্রফি তুলে দেওয়া হবে। এছাড়া প্রতি ম্যাচের সেরা খেলোয়াড় ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড়কে বিশেষ পুরস্কার দেওয়া হবে। ক্রিকেটের পাশাপাশি, জেলায় ফুটবলকে জনপ্রিয় করে তুলতে ৯ জানুয়ারি একদিনের একটি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সেখানে ফাইনালে জয়ী দলকে দেড় লক্ষ ও রানার্স দলকে এক লক্ষ টাকা পুরস্কার তুলে দেওয়া হবে। এছাড়া সারা বিশ্বে ডিউস বলের ক্রিকেটের জনপ্রিয়তার কথা মাথায় রেখে ১২ জানুয়ারি থেকে ডিউস বলের ক্রিকেট প্রতিযোগিতা এপিজে আব্দুল কালাম ট্রফি শুরু করা হবে। ওই প্রতিযোগিতায় বিজয়ী দলকে ৫০ হাজার ও রানার্স দলকে ৩০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। -নিজস্ব চিত্র