Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বোলপুরে তৃণমূল নেতার বক্তব্যে বিতর্ক

বোলপুরে তৃণমূল নেতার বক্তব্যে বিতর্ক
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বোলপুর: বিজেপি করলে মারধরের হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন বোলপুরের তৃণমূল নেতা বাবু দাস। গত সোমবার শান্তিনিকেতনের প্রান্তিকে ঘরোয়া সভায় বিজেপিকে অশালীন ভাষায় আক্রমণ করেন তিনি। তিনি বোলপুর পুরসভার ১নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সঙ্গীতা দাসের স্বামী। তবে এধরনের মন্তব্য এবারই প্রথম নয়, এর আগেও একাধিকবার তাঁর বক্তব্য ঘিরে বিতর্ক হয়েছে। যদিও তাচ্ছিল্য করে বিষয়টি উড়িয়ে দিয়েছে বিজেপি। 
Advertisement
আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে ঘরোয়াভাবে প্রচার শুরু করেছেন বোলপুরের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলার। ওইদিন সেরকমই একটি সভা আয়োজন করেছিল ১নম্বর ওয়ার্ড কমিটি। সেখানে বাবু দাস ছাড়াও উপস্থিত ছিলেন শহর তৃণমূল কংগ্রেস সভাপতি সুকান্ত হাজরা। নিজের বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে আক্রমণ করেন বাবু। বিজেপি কর্মীরা ভোট চাইতে এলে মহিলাদের দিয়ে মেরে তাড়ানোরও হুঁশিয়ারি দেন তিনি। তাঁর বক্তব্যের পরই বিতর্ক শুরু হয়েছে। যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ গেরুয়া শিবির। বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি সন্ন্যাসীচরণ মণ্ডল ওরফে অষ্টম বলেন, গুণ্ডামি তৃণমূলের বরাবরের সংস্কৃতি। তবে বোলপুরের মানুষ অত্যন্ত সচেতন।  
Advertisement
সম্পর্কিত সংবাদ