সংবাদদাতা, বোলপুর: দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে বোলপুরের চিত্রা মোড় থেকে মকরমপুর সংলগ্ন রাস্তার কাজ শুরু করল পূর্ত ও সড়ক দপ্তর। তবে শুধু বোলপুর থেকে মকরমপুর ভায়া বনডাঙা পর্যন্তই সীমিত নয়, এই রাস্তা সংস্কার হবে লাভপুর পর্যন্ত। গুরুত্বপূর্ণ এই রাস্তা সংস্কারের কাজে ৫৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। তবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন ছাড়া বাকি দিনগুলি স্থানীয় বাসিন্দাদের বিকল্প হিসেবে শ্যামবাটির রাস্তা ব্যবহারের নির্দেশিকা জারি করেছে প্রশাসন। এই রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে এলাকাবাসীর ক্ষোভ রয়েছে। তাই দ্রুত কাজ শেষ করার জন্য পূর্ত ও সড়ক দপ্তরকে সময়সীমা ও বেঁধে দিয়েছে জেলা প্রশাসন। গত ১১ ফেব্রুয়ারি থেকে এই কাজ শুরু হয়েছে। ১২ জুনের মধ্যেই সেই কাজ সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছেন জেলাশাসক বিধান রায়।
Advertisement
প্রসঙ্গত, বোলপুরের চিত্রা মোড় থেকে বনডাঙা পর্যন্ত চার কিলোমিটার রাস্তাটি প্রায় তিন বছর ধরে কঙ্কালসার অবস্থায় রয়েছে। অথচ, শহরের বুকে এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। লালপুল থেকে ডানদিকে রয়েছে মহকুমা হাসপাতাল যাওয়ার রাস্তা। এছাড়া লাভপুর ও সাঁইথিয়ার সংযোগকারী এটি অন্যতম প্রধান সড়ক। কিন্তু রাস্তা খারাপ হওয়ার কারণে বেশ কয়েকবার টোটো উল্টে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন স্থানীয় বাসিন্দারা। চলাচলের অযোগ্য হওয়ার কারণে মাঝে মাঝেই দুর্ঘটনা হতো। এমনকী, একাধিক প্রাণহানির ঘটনাও ঘটেছে। গত বছর ১৯ ফেব্রুয়ারি লালপুলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় ২৬ বছরের এক তরুণীর। একইভাবে এক ডাম্পারের ধাক্কায় এক পথচারীর মৃত্যুর ঘটনাও ঘটে। এজন্য ক্ষুব্ধ এলাকাবাসী গত বছর দুর্গাপুজোর আগে বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের গাড়ি আটকে ঘেরাও করে দীর্ঘক্ষণ পথ অবরোধও করেন। তারপরেও সুরাহা হয়নি।
এরপর বিষয়টি মুখ্যমন্ত্রীর গোচরে আসতেই নড়েচড়ে বসে জেলা প্রশাসন। তারপরই রাস্তা সংস্কারের কাজ শুরু হয়।
পিডব্লুডি সূত্রে জানা গিয়েছে, বোলপুরের চিত্রা মোড় থেকে মকরমপুর, বনডাঙা, কঙ্কালীতলা হয়ে লাভপুরের কুয়ে নদীর ব্রিজ পর্যন্ত মোট ২৩.৪ কিলোমিটার রাস্তার সংস্কার হবে। বীরভূম হাইওয়ে ডিভিশন টু-র অন্তর্গত রাস্তাটির প্রথম চার কিলোমিটার অর্থাৎ চিত্রা মোড় থেকে বনডাঙার রাস্তায় পেভার ব্লক বসানো হবে। বাকি অংশ পিচের রাস্তা হবে। তাই সংস্কারের জন্য ওই রাস্তায় পরিবহণ ও যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। পরিবর্তে, বিকল্প রাস্তা হিসাবে শান্তিনিকেতন রোড থেকে শ্যামবাটি মোড় হয়ে প্রান্তিক বাইপাসে যাতায়াত করা যাবে। তবে, এই মুহূর্তে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। তারপর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে। সেজন্য পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে শুধুমাত্র পরীক্ষার দিনগুলিতে ওই রাস্তায় বাস চলাচল করবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
এ প্রসঙ্গে জেলাশাসক বিধান রায় বলেন, এই রাস্তাটি জেলার দু’টি ব্লককে যুক্ত করেছে। তাই এর গুরুত্ব বুঝে মুখ্যমন্ত্রীর নির্দেশে সংস্কারের কাজ শুরু হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরকে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।