Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বোলপুর স্টেডিয়াম ও মাঠের সংস্কারে উদ্যোগী প্রশাসন

বোলপুর স্টেডিয়াম ও মাঠের সংস্কারে উদ্যোগী প্রশাসন
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বোলপুর: সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে রুগ্ন বোলপুরের ডাকবাংলো ময়দান লাগোয়া স্টেডিয়াম মাঠ। সেই মাঠকে ঢেলে সাজতে উদ্যোগী হল জেলা প্রশাসন। সংস্কারের লক্ষ্যে সেই মাঠ পরিদর্শন করলেন রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি, ইন্টার্ন স্পোর্টস ও কেএমডি এর সিও রাজেশ সিনহা। এছাড়াও উপস্থিত ছিলেন এসআরডিএর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল,  মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলাশাসক বিধান রায়, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী সহ অন্যান্যরা। বোলপুর শহরের এটিই একমাত্র স্টেডিয়াম যেখানে ক্রিকেট, ফুটবল সহ নানা ধরনের খেলাধুলো হয়। ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের অধীনে রয়েছে এই মাঠ। মাঠ পরিদর্শনের পর অনুব্রত মণ্ডল বলেন, এই মাঠটির অনেকদিন ধরেই সংস্কারের প্রয়োজন ছিল। মাঠ সহ বিল্ডিংগুলিকে ঢেলে সাজা হবে। ‌এছাড়া দর্শকদের বসার জন্য আরও দু’টি গ্যালারি করা হবে। পুরোটাই প্রাথমিক পরিকল্পনায় রয়েছে। এরপর সার্ভের জন্য ইঞ্জিনিয়ার পরিদর্শন করবেন, তারপরেই কাজ শুরু হবে। জেলাশাসক বিধান রায় বলেন, বীরভূম জেলা তথা বোলপুরে খেলাধুলার মান দিন দিন উন্নত হচ্ছে। জাতীয় স্তরের খেলোয়াড়রা এই মাঠেই নিয়মিত খেলাধুলো করেন। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল পরিচালিত ক্রিকেট টুর্নামেন্ট এই মাঠে আয়োজিত হয়েছে। এমনকী, আইএফএ-র প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়েছে। এই মাঠ ও বিল্ডিংয়েরসংস্কার দীর্ঘদিনের দাবি ছিল। সেই মোতাবেক এদিন প্রিন্সিপাল সেক্রেটারিপরিদর্শন করেছেন। রাজ্য সরকার অনুমোদন করার পরে সংস্কারের কাজ শুরু হবে। পাশাপাশি, রাত্রিকালীন ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতার জন্য সিউড়ি স্টেডিয়ামে বসানো হবে ফ্লাড লাইট।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ