Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বোলপুরে পুকুরে বৃদ্ধের দেহ উদ্ধার

বোলপুরে পুকুরে বৃদ্ধের দেহ উদ্ধার
  • ১১ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শান্তিনিকেতন: রবিবার সাতসকালে বোলপুরের কালিকাপুরে পুকুর থেকে এক বৃদ্ধের দেহ উদ্ধার হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম অরুণ দাস(৬৫)। দেহ ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। পেশায় টোটোচালক অরুণবাবুর স্ত্রী ও ছেলেমেয়েরা অন্যত্র থাকে। তিনি কালিকাপুরে ওই পুকুরের পাশে একটি বাড়িতে একাই থাকতেন। তাঁকে শেষবার শুক্রবার রাতে এলাকায় দেখা গিয়েছিল। বেশিরভাগ সময় নেশাগ্রস্ত থাকতেন বলে কেউ তাঁর খোঁজ করেনি। এদিন সকালে পুকুর থেকে ওই বৃদ্ধের দেহ উদ্ধার হয়। পুলিসের প্রাথমিক অনুমান, নেশাগ্রস্ত অবস্থায় অসাবধানতাবশত পুকুরে পড়ে তাঁর মৃত্যু হয়েছে। পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ