Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বোলপুরে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের সূচনা  

বোলপুরে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের সূচনা
 
  • ৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বোলপুর: নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের ৯২তম মিলন উৎসবের সূচনা হল। রবিবার বোলপুরের জেলা পরিষদের ডাকবাংলা ময়দানে এই সম্মেলন আয়োজিত হয়। তিনদিন ধরে চলা সম্মেলনের উদ্বোধন করেন বৌদ্ধ ভিক্ষু বুদ্ধপ্রিয় মহাথেরো। অনুষ্ঠানে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সহ অন্যরা উপস্থিত ছিলেন। সম্মেলনের আহ্বায়ক কিশোর ভট্টাচার্য বলেন, নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। দেশ তথা সারা বিশ্বে বাংলা ভাষার প্রচার ও প্রসারে আমরা সারাবছর নানা ধরনের পরিকল্পনা নিয়ে থাকি। এবছর এই সম্মেলন কবিগুরুর স্মৃতিবিজড়িত শান্তিনিকেতনে আয়োজিত হয়েছে। দেশের নানা প্রান্তের প্রায় সাড়ে ৭০০ সদস্য সম্মেলনে অংশ নেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ