Bartaman Logo
১৩ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

বালুপুরে দুর্ঘটনায় বাইক চালকের মৃত্যু

মালদহের রতুয়া-ভালুকা রাজ্য সড়কের বালুপুর এলাকায় সোমবার রাতে পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম সমর মণ্ডল (৪৫)। তাঁর বাড়ি রতুয়া থানার বালুপুরহাট এলাকায়। পুলিস মঙ্গলবার মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।

বালুপুরে দুর্ঘটনায় বাইক চালকের মৃত্যু
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: মালদহের রতুয়া-ভালুকা রাজ্য সড়কের বালুপুর এলাকায় সোমবার রাতে পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম সমর মণ্ডল (৪৫)। তাঁর বাড়ি রতুয়া থানার বালুপুরহাট এলাকায়। পুলিস মঙ্গলবার মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। রতুয়া-ভালুকা রাজ্য সড়কের ধারে বালুপুর থানুটোলায় সোমবার রাত ১০টা নাগাদ মোটর বাইকের পাশে সমরবাবুকে মৃত অবস্থায়  রাস্তার উপর পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাঁরাই মৃতের বাড়িতে ও থানায় খবর দেন। মৃতের পরিবার জানিয়েছে, সমরবাবু হরিশ্চন্দ্রপুর থানার হরদমনগরে মনসা গান করতে গিয়েছিলেন। সেখান থেকে রাতে ফেরার পথে দুর্ঘটনা ঘটে। রাস্তায় কোনও বড় গাড়ি হয়ত তাঁকে ধাক্কা দিয়ে চলে গিয়েছে। রতুয়া থানার এক পুলিস আধিকারিক বলেন, বালুপুর এলাকায় সোমবার রাতে দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ