সংবাদদাতা, শান্তিনিকেতন: শনিবার রাতে বোলপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের মিশন কম্পাউন্ড এলাকায় একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
Advertisement
দমকল কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানকার শামসুন্নেহার বিবির বাড়ির উঠোনে শুকনো খড়, কাঠের টুকরো ও প্লাস্টিকের বিভিন্ন সামগ্রী রাখা ছিল। রাত ১১টা নাগাদ হঠাৎই সেখানে পড়শিরা আগুন জ্বলতে দেখেন। একসঙ্গে অনেক দাহ্যবস্তু মজুত থাকায় আগুন তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বোলপুর দমকলকেন্দ্রের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে আগুন লেগেছিল তা বোঝা যায়নি। ঘিঞ্জি এলাকায় বাড়িতে আগুন ধরে যাওয়ায় আশপাশের বাড়ির বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ওই বাড়িতে শামসুন্নেহার বিবি ও তাঁর বোন থাকেন। কিন্তু আগুন লাগার সময় তাঁরা কেউ বাড়িতে ছিলেন না। খবর পেয়ে বোলপুর থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।
ওই বাড়িতে শামসুন্নেহার বিবি ও তাঁর বোন থাকেন। কিন্তু আগুন লাগার সময় তাঁরা কেউ বাড়িতে ছিলেন না। খবর পেয়ে বোলপুর থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।