Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

অ্যাপের একাধিক অপশন বুঝতে অসুবিধা, আপডেট ভার্সানে কাজে বেগ পেতে হচ্ছে বিএলওদের, প্রশাসন জানাল কমিশনকে

রবিবার এসআইআর নিয়ে বিএলও-দের অ্যাপে এসেছে আপডেট ভার্সান। অভিযোগ, তারপর থেকেই বেগ পেতে হচ্ছে তাঁদের কাজে।

অ্যাপের একাধিক অপশন বুঝতে অসুবিধা, আপডেট ভার্সানে কাজে বেগ পেতে হচ্ছে বিএলওদের, প্রশাসন জানাল কমিশনকে
  • ১১ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, সিউড়ি: রবিবার এসআইআর নিয়ে বিএলও-দের অ্যাপে এসেছে আপডেট ভার্সান। অভিযোগ, তারপর থেকেই বেগ পেতে হচ্ছে তাঁদের কাজে। এছাড়া অ্যাপ বারবার কেটে যাওয়ায় কাজ করতেও সমস্যায় পড়তে হচ্ছে বিএলও-দের। এনিয়ে একাধিক সমস্যার কথা জেনে জেলা প্রশাসনের তরফ থেকে কমিশনকে জানান হয়। কমিশন থেকে নতুন ওই অ্যাপের আপডেট ভার্সান নিয়ে বিএলও-দের প্রশিক্ষণের নির্দেশ দিলে সেই মতো কাজ হবে বলে দাবি প্রশাসনের এক কর্তার।

Advertisement

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এসআইআর এর কাজের জন্য বিএলও-দের মোবাইল অ্যাপ দেওয়া হয়েছে। তাতেই বিএলও-দের নিজের রেজিস্ট্রার মোবাইল নম্বর দিয়ে লগ ইন করতে হচ্ছে। এরপর এসআইআর সংক্রান্ত কাজ ওই অ্যাপে করতে হচ্ছে।  জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রবিবার ওই অ্যাপের একটি আপডেট ভার্সান এসেছে। তাতেই কিছু ‘অপশন’ এসেছে। সেই অপশনগুলি কিছু বিএলও-র বুঝতে সমস্যা হচ্ছে। তাই কাজেও সমস্যা হচ্ছে। জেলা প্রশাসনের এক কর্তা জানান, এই সংক্রান্ত সমস্যার কথা আমরা কমিশনে জানিয়েছি। সেখান থেকে যেমন নির্দেশ আসবে সেই মতো কাজ  হবে। তবে, নতুন ভার্সান নিয়ে সমস্যার কিছু নেই।  এদিকে, বিএলওদের থেকে জানা গিয়েছে, অ্যাপেও কিছু সমস্যা হচ্ছে। যেমন, অ্যাপ বারবার কেটে যাচ্ছে। অর্থাৎ, কোনও বিএলও ভোটারের বাড়ি গিয়ে যখন ফর্ম দিচ্ছেন, তখন ওই ফর্মের পাশে একটি কিউআর কোড থাকছে। সেটাকে স্ক্যান করলেই সংশ্লিষ্ট ভোটারের যাবতীয় তথ্য অ্যাপে চলে আসছে। এরপর ওই অ্যাপের মাধ্যমে ২০০২ সালে ভোটার তালিকায় ওই ব্যক্তির নাম রয়েছে কি না, তা এপিক তাঁর নম্বর দিয়ে সার্চ করে দেখতে হচ্ছে। কিন্তু মুশকিল হচ্ছে একাজ করতে গিয়ে বারবার অ্যাপটি বন্ধ হয়ে যাচ্ছে বা কেটে যাচ্ছে। 
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএলও জানান, বারবার অ্যাপ বন্ধ হয়ে যাওয়ায় কোনও কোনও বাড়িতে বেশি সময় লেগে যাচ্ছে কাজে। এই সমস্যা দূর হলে বাড়ি, বাড়ি কাজ আরও দ্রুত করা যাবে। বিষয়টি কমিশন দেখলে ভালো হয়।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ