Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বেহাল রাস্তা সংস্কারের দাবিতে নবদ্বীপে অবরোধ

বেহাল রাস্তা সংস্কারের দাবিতে নবদ্বীপের মাজদিয়া- পানশিলা পঞ্চায়েতের মুকুন্দপুর সমবায় সমিতির সামনে অবরোধ করেন বাসিন্দারা।

বেহাল রাস্তা সংস্কারের দাবিতে নবদ্বীপে অবরোধ
  • ৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, নবদ্বীপ: বেহাল রাস্তা সংস্কারের দাবিতে নবদ্বীপের মাজদিয়া- পানশিলা পঞ্চায়েতের মুকুন্দপুর সমবায় সমিতির সামনে অবরোধ করেন বাসিন্দারা। সোমবার প্রায় এক ঘণ্টা পথ অবরোধ চলে। এর ফলে দীর্ঘ সময় ওই রাস্তা দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নবদ্বীপ থানার পুলিস। পরে প্রশাসনিক আশ্বাসে অবরোধ ওঠে। এদিন গ্রামবাসীদের তরফে স্থানীয় বিডিওর কাছে একটি গণস্বাক্ষরিত আবেদনপত্র জমা দেওয়া হয়।

Advertisement

উল্লেখ্য, নবদ্বীপ ব্লকের ফকিরতলা মোড় থেকে মুকুন্দপুর বাজার মোড় পর্যন্ত প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় এই রাস্তাটি তৈরি হয়েছিল। মাজদিয়া-পানশিলা পঞ্চায়েতের বাসিন্দারা ছাড়াও স্বরূপগঞ্জ, ফকিরডাঙা-ঘোলাপাড়া, ভালুকা, মহিশুরা পঞ্চায়েতের বাসিন্দাদের যাতায়াতের গুরুত্বপূর্ণ রাস্তা এটি। এই রাস্তা দিয়েই নবদ্বীপ ব্লক অফিস, পঞ্চায়েত অফিস, মহেশগঞ্জ গ্রামীণ হাসপাতালে যেতে হয়। সেইসঙ্গে বেশকিছু স্কুল এবং কলেজ পড়ুয়ারা যাতায়াত করেন। অল্প বৃষ্টিতেই রাস্তার অধিকাংশ জায়গায় জল জমে যায়। কোনও টোটো, রিকশ আসতে চায় না।
নবদ্বীপ থানার আইসি জলেশ্বর তেওয়ারি বলেন, এবিষয়ে বিডিও, এসডিও এবং সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পূর্তদপ্তরের কাছেও দ্রুত রাস্তা সংস্কারের জন্য বলা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ