Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বাঁকুড়া শহরে বিএলওর মৃত্যু

বাঁকুড়া শহরে বিএলওর মৃত্যু
  • ৪ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: সোমবার বাঁকুড়া শহরে এক বুথ লেভেল অফিসারের (বিএলও) মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সোমনাথ প্রামাণিক(৪৭)। তাঁর বাড়ি বাঁকুড়া শহরের কুচকুচিয়া এলাকায়। তিনি ১৯ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। এসআইআর নিয়ে ওই শিক্ষক চাপে ছিলেন বলে তাঁর পরিচিত ও সহকর্মীদের একাংশ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। যদিও পরিবারের তরফে এনিয়ে কোনও মন্তব্য করা হয়নি। পুলিশের কাছেও কেউ কোনও অভিযোগ করেননি।

Advertisement

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই শিক্ষকের শ্বাসযন্ত্রে সমস্যা ছিল। এদিন সকালে তিনি বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হন। তাঁকে গুরুতর অসুস্থ অবস্থায় শহরের জেলখানা রোডের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানে দুপুরে তাঁর মৃত্যু হয়। ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার শেখ আজিজুল রহমান বলেন, এদিন ছেলেকে স্কুলে পৌঁছতে গিয়ে শিক্ষকের অসুস্থতা ও পরে মৃত্যুর খবর পাই। তিনি ২৩ নম্বর ওয়ার্ডের বিএলও ছিলেন। 
বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংশুমান রায় বলেন, সোমনাথবাবু শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। বিএলও হিসেবে দায়িত্ব নেওয়ার পর এসআইআর নিয়ে তিনি কিছুটা চিন্তিত ছিলেন। সেই বিষয়টি তিনি আলাপচারিতায় আমাকে জানিয়েছিলেন। তাঁর অকাল প্রয়াণে আমরা মর্মাহত। বাঁকুড়ার এক পুলিশ আধিকারিক বলেন, শ্বাসনালিতে সংক্রমণের কারণে ওই শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি ধূমপায়ী ছিলেন। ফলে এরসঙ্গে এসআইআরের কোনও সম্পর্ক নেই বলেই আমরা মনে করছি। এনিয়ে পুলিশের কাছে এখনও পর্যন্ত কেউ কোনও রিপোর্ট করেনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ