Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বোল্লাকালী পুজোয় জাতীয় সড়কে যান নিয়ন্ত্রণ

বোল্লাকালী পুজোয় জাতীয় সড়কে যান নিয়ন্ত্রণ
  • ২১ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, গঙ্গারামপুর ও তপন: বোল্লাকালী পুজোর দিন থেকে তিনদিন ৫১২ নং জাতীয় সড়কে চলাচলকারী ভারী যান ও বাস  ঘুরিয়ে দেবে জেলা ট্রাফিক বিভাগ। 
Advertisement
জেলার প্রবেশদ্বার হরিরামপুর থানার মেহেন্দিপাড়া ও কুশমণ্ডি থানার সন্নাসীতলা হয়ে জাতীয় ও রাজ্য সড়ক ধরে বোল্লাকালীর পুজো দিতে আসবেন ভক্তরা। সেই সময় জাতীয় সড়কে যাতে যানজট না হয়, তার জন্য গঙ্গারামপুর থানার ফুলবাড়ি থেকে ট্রাফিক ঘুরিয়ে দেওয়া হবে। পণ্যবাহী যান ও নাইট সার্ভিস বাস ফুলবাড়ি থেকে প্রাণসাগরের উপর দিয়ে কুমারগঞ্জ হয়ে পতিরামে উঠবে। ভক্তদের ঢল নামায় প্রত্যেকবার গঙ্গারামপুর থেকেই অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক। তাই যানজট সামলানো বড় চ্যালেঞ্জ হতে চলেছে ট্রাফিক পুলিসের কাছে। গঙ্গারামপুর থেকে বোল্লায় ঢোকার অনেক আগেই গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। বোল্লা মায়ের দর্শন করতে হেঁটেই যেতে হবে মন্দির পর্যন্ত। ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক ওসি প্রশান্ত দাস বলেন, ট্রাফিক ডাইভার্ট করায় জাতীয় সড়কে চাপ কমবে। 
ইতিমধ্যে রাস্তার ধার দখল করে রাখা নির্মাণ সামগ্রী সরানোর কাজ শুরু করেছে প্রশাসন। পথ দুর্ঘটনা কমাতে রাস্তার বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে ব্যারিয়ার। 
ফুলবাড়ি-প্রাণসাগর বাইপাস ছাড়াও মালদহ থেকে নালাগোলা হয়ে তপন দিয়ে বালুরঘাটগামী যানবাহনের জন্য নালাগোলা-তপন-বালুরঘাট বাইপাস যানজটমুক্ত রাখার ব্যবস্থা করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ