Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বেলাকোবায় নতুন মার্কেট কমপ্লেক্সের কাজের শিলান্যাস

বেলাকোবায় নতুন মার্কেট কমপ্লেক্সের কাজের শিলান্যাস
  • ১৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রাজগঞ্জ: পরিকাঠামোর অভাবে বেহাল অবস্থা ছিল বেলাকোবার দৈনিক বাজার। ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে সংস্কারের দাবি করে আসছিলেন। অবশেষে বুধবার বেলাকোবা বাজারে মার্কেট কমপ্লেক্সের কাজের শিলান্যাস করা হল। রাজগঞ্জের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের বেলাকোবার বাজারকে অত্যাধুনিক রূপ দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষি বিপণন বিভাগের তরফে প্রায় সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে মার্কেট কমপ্লেক্সটি তৈরি করা হবে।
Advertisement
শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক খগেশ্বর রায়, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রুপালি দে সরকার, জেলা পরিষদের সদস্য রণবীর মজুমদার সহ ব‍্যবসায়ী সমিতির সভাপতি পার্থপ্রতিম পাল। তিনতলা এই ভবনে ৯৬টি দোকানঘর তৈরি করা হবে। লটারির মাধ্যমে দোকান বিলি করা হবে। বিধায়ক বলেন, বর্তমানে অস্থায়ী বাজার বেলাকোবা হাইস্কুল মাঠে করা হয়েছে। মার্কেট কমপ্লেক্স হলে ব্যবসায়ীদের পাশাপাশি সাধারণ মানুষের সুবিধা হবে।
সম্পর্কিত সংবাদ