সংবাদদাতা, দিনহাটা: বৃহস্পতিবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে পুড়ে গিয়েছে স্বাস্থ্যকেন্দ্রের বহির্বিভাগের একাংশ। আউটডোরে থাকা প্রয়োজনীয় কাগজপত্রও নষ্ট হয়েছে। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি রোগী ও তাঁদের পরিজনদের অনেকেই আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন। দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন। পাশাপাশি খবর দেওয়া হয় দমকল কেন্দ্রেও। তবে দিনহাটা থেকে দমকলের ইঞ্জিন আসার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন স্বাস্থ্যকেন্দ্রের এক কর্মী। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান।
Advertisement
বামনহাট বিপিএইচসি’র ফার্মাসিস্ট কমললোচন রায় বলেন, এদিন সকাল পৌনে আটটা নাগাদ ওপিডির ঘর থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় কিছু মানুষ। আগুন দ্রুত ছড়িয়ে পড়ছিল। পরে চতুর্থ শ্রেণির এক কর্মী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
হাসপাতালের মেডিক্যাল অফিসার মেরাজউদ্দিন বলেন, কিছু রোগী ভর্তি আছেন স্বাস্থ্যকেন্দ্রে। তাঁদের পরিজনরা উপস্থিত ছিলেন অগ্নিকাণ্ডের সময়। আগুন লাগার সময় সাময়িকভাবে উত্তেজনা ছড়ায়। তবে কেউ হতাহত হননি। বেশকিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গিয়েছে।