Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বালিকা বিদ্যালয়ে হস্টেল দু’কোটিতে

বালিকা বিদ্যালয়ে হস্টেল দু’কোটিতে
  • ১২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, ইটাহার: ২ কোটি টাকা ব্যয়ে ইটাহারের দুর্গাপুর বালিকা বিদ্যালয়ে ১০০ শয্যার আবাসিক ভবনের দ্বারোদ্ঘাটন হল শনিবার। এদিন নব নির্মিত ভবনের দ্বারোদ্ঘাটন করেন ইটাহারের বিধায়ক মোশারফ হুসেন। এদিন বিদ্যালয় প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। স্কুলটিতে পড়ুয়া সংখ্যা হাজারেরও বেশি। অনেকে দূর থেকে এসে এই স্কুলে পড়ে। দূরের পড়ুয়াদের  কথা ভেবে স্কুল কর্তৃপক্ষের দীর্ঘদিনের দাবি ছিল একটি বড় আবাসিক ভবনের। স্কুল কর্তৃপক্ষ বিষয়টি স্থানীয় বিধায়ক ও জেলা শিক্ষা দপ্তরে জানায়। সেই মোতাবেক সমগ্র শিক্ষা মিশন প্রায় দুই কোটি টাকা বরাদ্দ করে ১০০ শয্যা বিশিষ্ট ভবন নির্মাণের জন্য। বিধায়ক বলেন, এখন থেকে দূরের ছাত্রীরাও এই আবাসনে থেকে পড়াশোনার সুযোগ পাবে। স্কুলের ভারপ্রাপ্ত  শিক্ষিকা সোমা নাগ জানান, হস্টেলটি চালু হওয়ায় অনেকের সুবিধে হবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের দুই কর্মাধ্যক্ষ কার্তিক দাস ও সুন্দর কিস্কু, পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা সরকার, পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ পূজা দাস প্রমুখ। 
Advertisement
সম্পর্কিত সংবাদ