Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে ভবানীপুরে চোলাই সহ ধৃত ১

বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে ভবানীপুরে চোলাই সহ ধৃত ১
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: সীমানা লাগোয়া জঙ্গলকে কাজে লাগিয়ে চোলাইয়ের কারবার চলছে! রবিবার রাতে চলা অভিযানে ভিন রাজ্যের এক ব্যক্তিকে রাজনগর থানার পুলিস গ্রেপ্তার করল। পুলিস জানিয়েছে, ধৃতের নাম কাশীনাথ মণ্ডল। সে ঝাড়খণ্ডের চাউলিয়ার বাসিন্দা। তার হেফাজত থেকে চোলা‌ই বা঩জেয়াপ্ত করা হয়েছে। সোমবার ধৃতকে আদালতে তোলা হয়। জানা গিয়েছে, চাউলিয়া এলাকায় চোলাই তৈরির কারবার চলে। পরবর্তীতে জঙ্গল লাগোয়া রাস্তা ধরে সীমানা পেরিয়ে সেই চোলাই এপারে এসে পৌঁছায়। এরপর একে একে রাজনগর, চন্দ্রপুর, সদাইপুর সহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। ঘটনায় গোপন সূত্রে খবর পেতেই পুলিস অভিযানে নামে। বাংলা-ঝাড়খণ্ড সীমানা লাগোয়া ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে বমাল একজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতের হেফাজত থেকে প্রায় ১০ লিটার চোলাই বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা পুলিস তা খতিয়ে দেখছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ