সংবাদদাতা, কালনা: বৃহস্পতিবার হুগলির বলাগড়ে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতের নাম সন্দীপ সোরেন(২৬)। বাড়ি হুগলি জেলার বলাগড় থানার ডামুরগাছা। মৃতের বাবা মঙ্গল সোরেন বলেন, ছেলে নেশা করত। কিছুদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় বিষ খায়।



