Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

বাংলাদেশের সচিবালয়ে আগুন, পুড়ে ছাই একাধিক গুরুত্বপূর্ণ নথি, মৃত ১, নাশকতার ছক?

ঢাকায় বাংলাদেশের সচিবালয়ে আগুন। গতকাল, বুধবার রাতে সচিবালয়ের সাত নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। পুড়ে ছাই হয়ে গিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ নথি। আগুন নেভাতে গিয়ে মৃত্যু হয়েছে এক দমকলকর্মীরও।

বাংলাদেশের সচিবালয়ে আগুন, পুড়ে ছাই একাধিক গুরুত্বপূর্ণ নথি, মৃত ১, নাশকতার ছক?
  • ২৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
ঢাকা, ২৬ ডিসেম্বর: ঢাকায় বাংলাদেশের সচিবালয়ে আগুন। গতকাল, বুধবার রাতে সচিবালয়ের সাত নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। পুড়ে ছাই হয়ে গিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ নথি। আগুন নেভাতে গিয়ে মৃত্যু হয়েছে এক দমকলকর্মীরও। তবে কী ভাবে এই আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।
Advertisement
বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার রাত ১টা ৫২মিনিট নাগাদ সচিবালয়ের সাত নম্বর ভবনে আচমকা আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের আটটি ইঞ্জিন। কিন্তু ততক্ষণে আগুন দ্রুত ভবনের পাঁচ, ছয় এবং আট নম্বর তলায় ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের আরও দশটি ইঞ্জিন। জায়গাটি সংকীর্ণ হওয়ার কারণে প্রাথমিকভাবে আগুন নেভাতে বেগ পেতে হয় দমকলকর্মীদের। প্রায় ছ’ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এই ঘটনায় এক দমকলকর্মীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
বাংলাদেশ ফায়ার সার্ভিসের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ জাহিদ কমল বলেন, “ভবনের আট এবং ন’তলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে থাকা অনেক গুরুত্বপূর্ণ নথি পুড়ে ছাই হয়ে গিয়েছে।”
এই ঘটনার পরই উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। পুলিস ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। এর নেপথ্যে কোনও নাশকতার ছক রয়েছে কি না তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ