Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বাংলাদেশকে তীব্র আক্রমণ সুকান্তর

বাংলাদেশকে তীব্র আক্রমণ সুকান্তর
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা, বাগডোগরা: ভারত ‘বাঘ’ আর বাংলাদেশ ‘কুকুরের’ মতো । ওরা ভারতের কিছুই করতে পারবে না। সোমবার শিলিগুড়ির উপকণ্ঠে রাধাবাড়িতে বিএসএফ ক্যাম্পে রোজগার মেলার পর সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার। একইসঙ্গে তিনি ‘চিকেন নেক’ শিলিগুড়িকে রক্ষা করতে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলেও জানান। পদ্মাপারে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার চলছে। পাশাপাশি সেই দেশ থেকে কখনও কলকাতা, কখনও বাংলা, বিহার, ওড়িশা, আবার কখনও উত্তর-পূর্ব ভারত দখলের হুমকি দেওয়া হচ্ছে। সেই পরিপ্রেক্ষিতেই এদিন বাংলাদেশকে তীব্র আক্রমণ করেন সুকান্ত। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুকান্ত বলেন, বাংলাদেশ শিশুসুলভ মনোভাব নিয়ে চলছে। আমাদের দেশ ‘বাঘ’। আর বাংলাদেশ ‘কুকুরের’ মতো। বাঘের সঙ্গে কুকুর লড়াই করতে পারবে? পারবে না। কাজেই, ওরা যাই বলুক না কেন তাতে মাথা ঘামাচ্ছি না। ‘চিকেন নেক’ শিলিগুড়িকে রক্ষা করতে আমাদের সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। এজন্য অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। হাসিমারার সেনা ছাউনিতে রাখা আছে যুদ্ধবিমান রাফাল। পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জঙ্গি ধরা পড়ায় তৃণমূল কংগ্রেস শাসিত রাজ্য সরকারের সমালোচনা করেন সুকান্ত।  
Advertisement
সম্পর্কিত সংবাদ