Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বাংলাদেশিদের ঘাঁটি, বিজেপি বিধায়কের মন্তব্যে বিতর্ক

বাংলাদেশিদের ঘাঁটি, বিজেপি বিধায়কের মন্তব্যে বিতর্ক
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: ছদ্মবেশে বাঁকুড়াতেও ঘাঁটি গেড়েছে বাংলাদেশিরা। এমন মন্তব্য করে বিতর্কে জড়ালেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। শনিবার বিকেলে ওন্দার মাজডিহায় একটি অনুষ্ঠানে বিধায়ক ওই মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশের অনেকে বাঁকুড়ায় বসবাস করছে। তারা এখানকার ভোটার কার্ডও তৈরি করে ফেলেছে। তারপর বিধায়ক স্থানীয়দের সতর্ক করে বলেন, কারও গতিবিধি সন্দেহজনক হ঩লেই আটকে রেখে নথি দেখতে চাইবেন। এখন থেকেই সতর্ক হতে হবে। তা না হলে ওরা আমাদের জেলায় ছেয়ে যাবে। ভোট পাওয়ার জন্য তৃণমূল অনুপ্রবেশকারীদের সুবিধা পাইয়ে দিচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। এবিষয়ে বড়জোড়ার তৃণমূল বিধায়ক অলোক মুখোপাধ্যায় বলেন, সীমান্ত পাহারা দেয় বিএসএফ। তাদের নজর এড়িয়ে কীভাবে বাংলাদেশিরা এরাজ্যে ঢুকছে, তার কৈফিয়ত বিধায়ককে দিতে হবে। অমরনাথবাবুর উচিত, এবিষয়ে কেন্দ্রীয় সরকারকে দোষারোপ করা। রাজ্য বা তৃণমূলের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করে লাভ হবে না।
Advertisement
সম্পর্কিত সংবাদ