Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বাংলাদেশি শিশুকে উদ্ধার

বাংলাদেশি শিশুকে উদ্ধার
  • ৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালিয়াগঞ্জ: ভারতে অনুপ্রবেশকারী এক বাংলাদেশি শিশুকে আটক করে হেমতাবাদ থানার পুলিসের হাতে তুলে দিল বিএসএফ।
Advertisement
বুধবার বিকেলে হেমতাবাদের বামোইর বিওপির বর্ডার এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায় আট বছরের ওই শিশুকে। এরপর জওয়ানরা শিশুটির সঙ্গে কথা বলে জানতে পারে তার বাড়ি বাংলাদেশের পীরগঞ্জে। বৃহস্পতিবার সকালে বিএসএফ শিশুটিকে পুলিসের হাতে তুলে দেয়।  পুলিস এদিন দুপুরে তাকে হোমে পাঠায়। হেমতাবাদ থানার আইসি সুজিত লামা বলেন, বিএসএফের অভিযোগের ভিত্তিতে বাংলাদেশি শিশুকে উদ্ধার করে হোমে পাঠানো হয়েছে।  
সম্পর্কিত সংবাদ