Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বাংলাদেশে পণ্য পরিবহণে পিছিয়ে পড়ছে বাংলা, ফুলবাড়ি সীমান্তে অবস্থান

বাংলাদেশে পণ্য পরিবহণে পিছিয়ে পড়ছে বাংলা, ফুলবাড়ি সীমান্তে অবস্থান
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শিলিগুড়ি: ভারত-বাংলাদেশ সীমান্তের ফুলবাড়ি বাণিজ্যপথে ৪৮ ঘণ্টার বিক্ষোভ অবস্থানে বসল ট্রাক ওনার্স, ড্রাইভার ও এক্সপোর্ট অ্যাসোসিয়েশন। মঙ্গলবার এই তিন সংগঠনের যৌথ বিক্ষোভ অবস্থান শুরু হয় ফুলবাড়িতে। ভুটানের ট্রাককেও ভারতীয় ট্রাকের মতো সব নিয়ম মেনে কর দিয়ে বাংলাদেশে পণ্য নিয়ে যেতে অনুমতি দিতে হবে, এই দাবি রাখা হয়। দাবি পূরণ না হলে সাতদিন পর আমরণ অনশন শুরু করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে। ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের তরফে মহম্মদ শাহজাহান বলেন, বাংলাদেশের অস্থির পরিস্থিতির কারণে এমনিতেই সেভাবে রপ্তানি হচ্ছে না। তারমধ্যে ভুটানের ট্রাক অবাধে বাংলাদেশে চলে যাওয়ায় সমস্যা আরও জটিল হয়েছে। ওপারে ৩০০টি ট্রাক একসঙ্গে থাকার ব্যবস্থা রয়েছে। আমাদের ভারতীয় ট্রাক সব নিয়ম মেনে যাওয়ার আগে ভুটানের ট্রাক অবাধে চলে গিয়ে সেই জায়গা পূরণ করে ফেলছে। 
Advertisement
এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের তরফে জামির বাদশা বলেন, ভারতীয় ট্রাককে রাজ্য সরকারের সুবিধা পোর্টালের মাধ্যমে অনুমতি নিয়ে নির্দিষ্ট কর দিয়ে বাংলাদেশে যেতে হয়। কিন্তু ভুটানের ট্রাকের ক্ষেত্রে সেসব মানা হয় না। তারা অবাধে বাংলাদেশ চলে যাচ্ছে। এখানেই শেষ নয়। ভুটানের ট্রাকের বিরুদ্ধে নিয়ম ভেঙে অতিরিক্ত পণ্য বহনের অভিযোগও রয়েছে। ভুটান থেকে ফুলবাড়িতে আসতে সাতটি থানা, তিনটি টোলগেট পড়ে। কারও নজরে পড়ছে না ভুটানের ট্রাকগুলি অতিরিক্ত পণ্য বহন করছে। সাত দিনের মধ্যে আমাদের দাবি পূরণ না হলে আমরা অনশনে বসব। 
সম্পর্কিত সংবাদ