Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

বাংলাদেশে অশান্তির জেরে কমেছে রপ্তানি পেট্রাপোল সীমান্তে আশঙ্কায় ব্যবসায়ী মহল

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর ক্রমবর্ধমান নির্যাতনের কারণে ভারত-বাংলাদেশ সম্পর্কে অনেকটাই চিড় ধরেছে। তার আঁচ এসে পড়েছে ভারতেও। এমনকী, সাম্প্রতিক পরিস্থিতির প্রভাব পড়েছে দুই দেশের বাণিজ্যেও। ভারতের অন্যতম স্থলবন্দর পেট্রাপোল দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ আসা-যাওয়া করেন।

বাংলাদেশে অশান্তির জেরে কমেছে রপ্তানি পেট্রাপোল সীমান্তে আশঙ্কায় ব্যবসায়ী মহল
  • ১৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বনগাঁ: বাংলাদেশে সংখ্যালঘুদের উপর ক্রমবর্ধমান নির্যাতনের কারণে ভারত-বাংলাদেশ সম্পর্কে অনেকটাই চিড় ধরেছে। তার আঁচ এসে পড়েছে ভারতেও। এমনকী, সাম্প্রতিক পরিস্থিতির প্রভাব পড়েছে দুই দেশের বাণিজ্যেও। ভারতের অন্যতম স্থলবন্দর পেট্রাপোল দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ আসা-যাওয়া করেন। প্রতিদিন কয়েকশো পণ্যবোঝাই ট্রাক চলাচল করে। বর্তমানে সেই সংখ্যাটা অনেকটাই কমে এসেছে। বন্দর সূত্রে জানা গিয়েছে, পেট্রাপোল সীমান্ত দিয়ে প্রতিদিন গড়ে ৪৫০-৫০০ পণ্যবোঝাই ট্রাক ভারত থেকে বাংলাদেশে যেত। এখন সেই সংখ্যাটা অনেকটাই কমেছে। বৃহস্পতিবার ভারত থাকে ৩৮১টি পণ্যবোঝাই ট্রাক বাংলাদেশে গিয়েছে। অর্থাৎ, ভারত থেকে পণ্য রপ্তানি কমেছে। বাংলাদেশ থেকে ভারতে আমদানিও কিছুটা কমেছে বলে খবর। 
Advertisement
বাংলাদেশে লাগাতার অশান্তি চলার কারণে দু’দেশের আমদানি ও রপ্তানিকারীদের মধ্যে একটা আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে। সেই কারণে বাণিজ্য কমেছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। ভারতের ব্যবসায়ীদের দাবি, বাংলাদেশ থেকে বরাত কম আসছে। দেশের অচলাবস্থায় কেউ ঝুঁকি নিতে চাইছেন না। ফলে বাণিজ্য অনেকটাই কম হচ্ছে। পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, ‘বাংলাদেশের ডামাডোলে সীমান্তে বাণিজ্যে কিছুটা প্রভাব পড়েছে। দু’দেশের ব্যবসায়ীরা আতঙ্কিত। তাঁদের আশঙ্কা, এই অবস্থা চলতে থাকলে আগামীতে দু’দেশের বাণিজ্য আরও কমবে। প্রভাব পড়বে যাত্রী চলাচলেও। 
Advertisement
সম্পর্কিত সংবাদ