Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বাংলাদেশি কিশোর ও ভারতীয় মহিলা গ্রেপ্তার

বাংলাদেশি কিশোর ও ভারতীয় মহিলা গ্রেপ্তার
  • ৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, গঙ্গারামপুর: সোমবার কুশমণ্ডি থানার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কাঁকইর বিওপি এলাকায় এক বাংলাদেশি কিশোর ও এক ভারতীয় মহিলাকে পুলিস গ্রেপ্তার হয়েছে। পুলিস জানিয়েছে, গ্রেপ্তার হওয়া কিশোরের নাম হৃদয় রায়, বাড়ি বাংলাদেশের দিনাজপুর জেলার শুকদেবপুর গ্রামে। ধৃত ভারতীয় মহিলার নাম সুরবালা রায়, বাড়ি কালিয়াগঞ্জ থানার ডালিমগাঁও এলাকায়। বিএসএফ জানিয়েছে, এদিন সকালে কুশমণ্ডির কাঁকইর ৯১ বিওপির জওয়ানরা ভারতীয় সীমান্ত এলাকায় পেট্রোলিং করছিল। সেই সময় কোনওভাবে কাঁটাতার পেরিয়ে ভারতীয় ভুখণ্ডে ঢুকে পড়ে বাংলাদেশি ওই কিশোর। এদিকে কিশোরকে নিতে উত্তর দিনাজপুর জেলার ডালিমগাঁও থেকে তাঁর নিকট আত্মীয় ওই মহিলা সীমান্তের রাস্তায় অপেক্ষায় ছিল। ওই কিশোর ভারতীয় ভূখণ্ডে আসতেই মহিলা সহ বাংলাদেশি কিশোরকে আটক করে বিএসএফ। এদিন সন্ধ্যায় বিএসএফ দু’জনকে কুশমণ্ডি থানার হাতে তুলে দেয়। পুলিস উদ্ধার হওয়া কিশোরকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে, অশান্ত বাংলাদেশ ছেড়ে ভারতে দাদুর বাড়ি পালিয়ে আসার সময় সে ধরা পড়েছে। মঙ্গলবার কিশোর ও মহিলাকে গঙ্গারামপুর মহকুমা আদালতে তুলে ঘটনার তদন্ত চালাবে পুলিস। গঙ্গারামপুর মহকুমা পুলিস আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য বলেন, এক বাংলাদেশি কিশোর গ্রেপ্তার হয়েছে সঙ্গে এক ভারতীয় মহিলাও ছিল। পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ