Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বাংলাদেশ ভবনে হচ্ছে না আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

বাংলাদেশ ভবনে হচ্ছে না আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বোলপুর: বিশ্বভারতীর আন্তর্জাতিক বাংলাদেশ ভবনে এই মুহূর্তে চলছে সংস্কারের কাজ। তাই, ২১ ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ইন্দিরা গান্ধী জাতীয় সংহতি কেন্দ্রে করার সিদ্ধান্ত নিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। এই মর্মে বুধবার সন্ধ্যায় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ। যদিও এই মুহূর্তে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক মধুর নয়। ওপার বাংলায় অস্থিরতার কারণে মুজিবর রহমানের বাসভবন ও  মূর্তি ধ্বংস অব্যাহত। তাই সেই অপ্রীতিকর ঘটনা যাতে বিশ্বভারতীতে না ঘটে সেজন্যই তাই নিরাপত্তাজনিত কারণে অনুষ্ঠানটি সরানো হয়েছে বলে মত অনেকের। যদিও সরকারিভাবে এ বিষয়ে বিশ্বভারতীর তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিন বিজ্ঞপ্তিতে ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক জানিয়েছেন “অন্যান্য বছরের মতো এবছরও যথাযথ মর্যাদার সঙ্গে ২১ ফেব্রুয়ারি  ইউনেস্কো-ঘোষিত  'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' পালন করবে বিশ্বভারতী। ওইদিন সকাল সাড়ে আটটায় আন্তর্জাতিক অতিথি নিবাসের সামনে থেকে অর্থাৎ পূরবী ফটক থেকে রবীন্দ্র সঙ্গীত সহকারে শোভাযাত্রাটি বাংলাদেশ ভবনের পরিবর্তে ইন্দিরা গান্ধী জাতীয় সংহতি কেন্দ্রে পৌঁছাবে।” সেখানে পরবর্তীতে অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে বলে বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে। তবে সান্ধ্যকালীন যে অনুষ্ঠান বাংলাদেশ ভবনে হত, তা সংস্কারের কারণেই বাতিল করা হয়েছে বলে সরকারিভাবে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ