Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বেলডাঙায় ট্রাক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে জখম দুই

বেলডাঙায় ট্রাক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে জখম দুই
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বেলডাঙার ভাবতায় জাতীয় সড়কে ট্রাক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুইজন জখম হয়েছে। ঝুনকার পেট্রোলিয়ামের কাছে একটি দশ চাকার লরি পাম্প থেকে বেরনোর সময় উল্টোদিক থেকে আসা একটি গাড়িকে ধাক্কা মারে। গাড়ির কাচ ভেঙে ড্রাইভারে হাত ও পা কেটে যায়। সামনের আসনে থাকা এক মহিলার মুখেও আঘাত লেগেছে। ঘটনার খবর শুনে সেখানে পৌঁছয় বেলডাঙা থানার পুলিস। গাড়ি দুটিকে পুলিস আটক করেছে। জখমদের উদ্ধার করে বেলডাঙা ব্লক প্রাথমিক হাসপতালে ভর্তি করা হয়েছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ