Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বেলডাঙায় বধূকে ধর্ষণের চেষ্টা, ধৃত  

বেলডাঙায় বধূকে ধর্ষণের চেষ্টা, ধৃত
 
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বেলডাঙায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিস। ধৃতের নাম আনিজুল শেখ। পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই বধূকে বেশ কিছুদিন ধরে লাগাতার ফোন করে বিরক্ত করত ওই যুবক। গত রবিবার দুপুরে ওই গৃহবধূ তাঁর সন্তানকে নিয়ে ঘরে ঘুমোচ্ছিলেন। সেই সময় হঠাৎ ঘরে ঢুকে পড়ে অভিযুক্ত যুবক। মহিলার মুখ চেপে ধরে তাঁকে ধর্ষণের চেষ্টা করে। ধস্তাধস্তিতে শিশুটির ঘুম ভেঙে গেলে সে চিৎকার শুরু করে। তা শুনে বধূর ভাগ্নে ঘরে এলে ওই যুবক পালিয়ে যায়। মঙ্গলবার থানায় অভিযোগ দায়ের করলে পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করে। তাকে বহরমপুর আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। বেলডাঙা থানার এক পুলিস আধিকারিক বলেন, মদ্যপ অবস্থায় ওই যুবক বাড়িতে ঢুকে এই কাণ্ড করেছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ