Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বেলডাঙার সভায় সম্প্রীতির বার্তা সেলিমের

বেলডাঙার সভায় সম্প্রীতির বার্তা সেলিমের
  • ৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: শান্তি ও সম্প্রীতি বজায় রাখার বার্তা দিয়ে বৃহস্পতিবার বেলডাঙায় সভা করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। জনকল্যাণ মাঠের এই সভায় রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন ডিওয়াইএফ নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় সহ অন্যরা। সেলিম বলেন, বেলডাঙায় এখন যারা গ্রেপ্তার হল, তাদের নিয়ে বিজেপি ও তৃণমূল বিভাজনের রাজনীতি করছে। কিন্তু ওপরমহলে একে অপরের সঙ্গে লেনদেন করছে। আর জি করের ঘটনায় সেই বোঝাপড়া দেখা যাচ্ছে।  অনুপ্রবেশ প্রসঙ্গে সেলিম বলেন, বাংলাদেশ থেকে ভারতে কীভাবে অনুপ্রবেশ চলছে, তা কেন্দ্রীয় সরকারকে দেখতে হবে। এদেশেও বাংলাদেশি নাম করে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে। এটা আটকাতে হবে। সংবিধান অনুযায়ী কেন্দ্রকে ব্যবস্থা নিতে হবে। আমরা চাই বাংলাদেশে শান্তি ফিরে আসুক। মীনাক্ষী বলেন, বেলডাঙায় কী ঘটেছিল আমরা জানি। আর কখনও যাতে এমন না ঘটে, তাই আমাদের একসঙ্গে থাকতে হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ