সংবাদদাতা, বহরমপুর: ষাঁড়ের গুঁতোয় এক বৃদ্ধের মৃত্যু হল। মৃতের নাম পাঁচকড়ি সমাজদার(৮২)। বাড়ি বেলডাঙা থানার মাণিকনগর চাঁদপুর গ্রামে। বৃহস্পতিবার বিকেলে তাঁকে ষাঁড়টি গুঁতোয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতে তাঁর মৃত্যু হয়। ঘটনায় কোনও অভিযোগ হয়নি বলে পুলিস জানিয়েছে।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের আদম গাদম পুজোয় ষাঁড়টি মানত করেছিল এক পরিবার। তখন থেকে ষাঁড়টি গ্রামে খোলা ঘুরে বেড়ায়। সম্প্রতি বেশ কয়েকজনকে গুঁতিয়েছে। মৃতের পরিবারের দাবি, ষাঁড়ের হামলার আতঙ্কে অনেকে বাড়ি থেকে বের হতে ভয় পান। বনদপ্তরকে খবর দেওয়া হলে বনকর্মীরা ষাঁড়টিকে ধরতে গ্রামে আসে।



