সংবাদদাতা, বহরমপুর: মোবাইল দেখা ঘিরে স্বামীর সঙ্গে ঝগড়ার জেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন বধূ। বেলডাঙা থানার খিদিরপুরে শুক্রবার রাতে এঘটনা ঘটেছে। মৃতার নাম পূর্ণিমা মণ্ডল(৩২)। শুক্রবার রাত ২টো নাগাদ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।
Advertisement
মৃতার পরিবার জানিয়েছে, শুক্রবার রাত সাড়ে ৯টা নাগাদ পূর্ণিমাদেবী ও তাঁর স্বামী মানব মণ্ডল ঘুমোতে যান। তাঁদের মেয়ে পাশে ঠাকুমার ঘরে পড়ছিল। এর মধ্যেই মোবাইল দেখা নিয়ে স্বামী-স্ত্রীর বচসা শুরু হয়। পূর্ণিমাদেবী মোবাইলে রিল দেখছিলেন। তাঁর স্বামী তাতে বাধা দিয়ে মোবাইল কেড়ে নেন। এনিয়ে দু’জনের হাতাহাতিও হয়।
মৃতার শাশুড়ি বাণী মণ্ডল বলেন, ছেলে রাগ করে ঘর থেকে বেরিয়ে বাইরে চলে যায়। কিছুক্ষণ পর একটা শব্দ শুনে আমি বাইরে বেরিয়ে দেখি, বউমা রান্নাঘরের টালির চাল থেকে গলায় শাড়ির ফাঁস দিয়ে ঝুলছে। ছেলেকে ডেকে দু’জনে তুলে ধরি। ওর মেয়ে শাড়ি কেটে দেয়। তাড়াতাড়ি মুর্শিদাবাদ মেডিক্যালে নিয়ে যাই। কিন্তু রাতে সেখানেই বউমা মারা যায়।