Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বেলডাঙায় লরির ধাক্কায় টেটো চালকের মৃত্যু

বেলডাঙায় লরির ধাক্কায় টেটো চালকের মৃত্যু
  • ১৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বহরমপুর: ১২ নম্বর জাতীয় সড়কে বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হল এক টোটোচালকের। ওই অংশে ফোর লেন না থাকার কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের। মঙ্গলবার  রাত ৮টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ১২ নম্বর সড়কের উপর বেলডাঙা থানার বড়ুয়া মোড় সংলগ্ন পেট্রল পাম্প এলাকায়। মৃতের নাম বাপি সাহা(৪২)। বাড়ি বহরমপুর থানার গোরাবাজার। ঘাতক লরিটির খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিস। পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বহরমপুর থেকে টোটো নিয়ে বেলডাঙা গিয়েছিলেন বাপিবাবু। ফেরার সময় পেট্রল পাম্প সংলগ্ন এলাকায় একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর লরি নিয়ে চালক কৃষ্ণনগরের দিকে পালিয়ে যায়। বাপিবাবুকে বেলডাঙা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আনা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃতের আত্মীয় আশুতোষ সাহা বলেন, জাতীয় সড়কের ওই অংশে এখনও ফোর লেন হয়নি। যার ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। দ্রুত ফোর লেনের দাবি তুলেছেন স্থানীয়রা।
Advertisement
সম্পর্কিত সংবাদ