নিজস্ব প্রতিনিধি কৃষ্ণনগর: কন্টেনার ভর্তি সামগ্রী নিয়ে পালাতে গিয়ে ধরা পড়ল ঝাড়খণ্ডের দুষ্কৃতী। মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম জওরা হরফ। ধৃতকে বৃহস্পতিবার কৃষ্ণনগর আদালতে তোলা হয়। জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের পুলিসি হেফাজতে নেওয়া হয়েছে। পুলিসের অনুমান, ঘটনার সঙ্গে আরও অনেকে জড়িত। জিজ্ঞাসাবাদ করে, ঘটনার সঙ্গে আর কারা যুক্ত, তা জানতে চাইছেন তদন্তকারীরা।
Advertisement
কৃষ্ণনগর পুলিস জেলার অতিরিক্ত সুপার(গ্রামীণ) উত্তম ঘোষ বলেন, ‘আমাদের কাছে কন্ট্রোল রুম থেকে খবর এসেছিল। সেইমতো আমরা ব্যবস্থা নিই। বেলডাঙা থেকে কন্টেনার ও দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করার জন্য ধৃতকে পুলিসি হেফাজতে নেওয়া হয়েছে।’
পুলিস সূত্রে জানা গিয়েছে, একটি পার্সেল ভর্তি কন্টেনার জাতীয় সড়ক ধরে কলকাতা থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। বৃহস্পতিবার ভোরে কালীগঞ্জ থানার পলাশী এলাকায় গাড়ির চালক চা খেতে দাঁড়ান। চাবি গাড়িতেই লাগানো ছিল। সেই সুযোগে ঝাড়খণ্ডের এক দুষ্কৃতী কন্টেনার নিয়ে চম্পট দেয়। তড়িঘড়ি চালক পুলিসের সঙ্গে যোগাযোগ করেন। পুলিস সেই মতো জাতীয় সড়ক ধরে পিছু ধাওয়া করে। মুর্শিদাবাদের বেলডাঙা থানাতেও খবর দেওয়া হয়। জাতীয় সড়কের উপর তারাও ওত পেতে থাকে। শেষ পর্যন্ত সকালে ওই চালককে মুর্শিদাবাদের বেলডাঙা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি কন্টেনারটিও উদ্ধার করা হয়। উল্লেখ্য, শীতের সময় প্রতিবছরই ঝাড়খণ্ড গ্যাং সক্রিয় হয় নদীয়া জেলায়। অতীতেও ধুবুলিয়া থানার পুলিস এই ঝাড়খণ্ড গ্যাঙের সদস্যদের গ্রেপ্তার করেছিল। তখনও জাতীয় সড়ক সংলগ্ন এলাকা থেকে গাড়ি চুরির ঘটনা ঘটেছিল। তাই পুলিস বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে।