নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: খয়রাশোল থানার পুলিস অভিযান চালিয়ে আনুমানিক ১০টন কয়লা বাজেয়াপ্ত করল। মোটর বাইকে করে কয়লা পাচারের আগেই তা উদ্ধার করা হয়। যদিও এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। পুলিস জানিয়েছে, বেলেডাঙার ক্যানেলপাড় এলাকায় অভিযান চালিয়ে কয়লাবোঝাই দু’টি বাইক বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনায় জড়িতদের খোঁজে তদন্ত শুরু হয়েছে।



