নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বেলডাঙার চৈতন্যপুরে একটি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বাড়িতে কেউ না থাকার সুযোগে দুষ্কৃতীরা প্রায় ১৬ ভরি সোনার গয়না ও নগদ ২০হাজার টাকা চুরি করে চম্পট দেয় বলে দাবি। শুক্রবার ওই পরিবারের লোকজন বাড়ি ফিরে চুরির বিষয়টি বুঝতে পারেন। শনিবার তাঁরা থানায় অভিযোগ করেন। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।



