নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: রবিবার রাতে বেলডাঙায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক মহিলার। পুলিস জানিয়েছে, মৃতের নাম চাঁদনি হারা বিবি (৫৪)। তাঁর বাড়ি মহ্যমপুর এলাকায়। গুরুতর জখম হয় তাঁর নাতি। রবিবার রাত সাড়ে ন’টা নাগাদ মির্জাপুরের মহ্যমপুরের বড় সাঁকোর কাছে হেঁটে যাচ্ছিলেন ওই মহিলা ও তাঁর নাতি। সেসময় দ্রুত গতিতে একটা বাইক এসে ওই মহিলা ও শিশুকে ধাক্কা মারলে ঘটনাস্থলে ছিটকে পড়েন তাঁরা। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। বেলডাঙা থানার পুলিস ঘটনাস্থলে এসে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে। গুরুতর জখম অবস্থায় তাঁদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালের নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসক মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। জখম শিশুর চিকিৎসা চলেছে। তাঁকে আইসিইউতে রাখা হয়েছে বলে দাবি পরিবারের।



