নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: মুর্শিদাবাদের বেলডাঙা থানার কুমারপুর ফেরিঘাটের কাছে নদীতে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম, বাবু শেখ (৩৯)। তাঁর বাড়ি বহরমপুরের সাটুই চৌরিগাছা গ্রাম পঞ্চায়েতের অধীনের কাঠালিয়া গ্রামে। বুধবার সকালে ভাগীরথী নদীতে ভেসে আসে দেহটি। পুলিস দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ওই যুবকের কীভাবে মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে পুলিস। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, গত শনিবার থেকে নিখোঁজ ছিলেন বাবু।



