Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বেলডাঙায় আত্মঘাতী বৃদ্ধা

বেলডাঙায় আত্মঘাতী বৃদ্ধা
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বহরমপুর: বেলডাঙায় অ্যাসিড খেয়ে আত্মঘাতী হলেন এক জন্মান্ধ বৃদ্ধা। রবিবার দুপুরে বাড়িতেই অ্যাসিড খান তিনি। উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে রবিবার রাত ২টো নাগাদ মৃত্যু হয়। মৃতের নাম অঞ্জলি নন্দী(৬০)। বাড়ি বেলডাঙা থানার দহের ধার। অবসাদ থেকেই আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন বলে জানিয়েছে পুলিস।
Advertisement
পরিবার সূত্রে জানা গিয়েছে, জন্মান্ধ অঞ্জলিদেবীকে তাঁর ৮২ বছরের বৃদ্ধা মা দেখাশোনা করতেন। বেশ কিছুদিন ধরে মা শয্যাশায়ী হয়ে পড়েন। তারপর থেকেই অবসাদে ভুগছিলেন অঞ্জলিদেবী। রবিবার দুপুরে বাথরুম পরিষ্কার করার অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। উদ্ধার করে সরাসরি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। মৃতের ভাই রবীন নন্দী বলেন, মা আর দিদি একসঙ্গে থাকত। মা বিছানায় পড়ে যাওয়ায় দিদি মানসিকভাবে ভেঙে পড়েছিল। আমরা আছি বলে দিদিকে আশ্বস্ত করেছিলাম।
Advertisement
সম্পর্কিত সংবাদ