Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বেলডাঙায় আজ জাতীয় মহিলা কমিশন

বেলডাঙায় আজ জাতীয় মহিলা কমিশন
  • ২৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের ছয়টি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের ফল প্রকাশের দিনেই গোষ্ঠী সংঘর্ষে দীর্ণ বেলডাঙা পরিদর্শনে যাচ্ছে জাতীয় মহিলা কমিশন। তৃণমূলের অভিযোগ, বাংলাকে অশান্ত করার উদ্দেশ্যেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। এর নেপথ্যে বিজেপি। কারণ, জাতীয় মহিলা কমিশনেক অন্যতম সদস্য অর্চনা মজুমদার শনিবার সকাল ১১টা নাগাদ বেলডাঙা পৌঁছবেন। হিংসার ঘটনায় আক্রান্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন তিনি। পাশাপাশি দুপুর ৩টের সময় বহরমপুর সার্কিট হাউসে জেলাশাসক কিংবা পুলিস সুপারের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তাঁর।
Advertisement
সম্পর্কিত সংবাদ