Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বেলদায় উদ্ধার নিখোঁজ ১২ জন স্কুলপড়ুয়া

বেলদায় উদ্ধার নিখোঁজ ১২ জন স্কুলপড়ুয়া
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা বেলদা: স্কুলে সরস্বতী পুজো দেখতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ ১২জন স্কুল পড়ুয়াকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল বেলদা থানার পুলিস। বুধবার ভোরে খড়্গপুর লোকাল থানার বেনাপুর রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। পুলিস জানিয়েছে, উদ্ধার হওয়া পড়ুয়াদের মধ্যে আটজন ছাত্র ও চারজন ছাত্রী। জানা গিয়েছে, সোমবার বেলদা থানার বাখরাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে ছ’জন স্কুল পড়ুয়া বাড়ি থেকে ঠাকুর দেখতে যাওয়ার নাম করে বেরিয়ে আসে। এরপর সন্ধ্যা হয়ে গেলেও ওই পড়ুয়ারা বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। স্কুলে গিয়ে তারা জানতে পারেন, অনেকক্ষণ আগেই তারা স্কুল থেকে চলে গিয়েছে। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তাদের হদিস না পেয়ে মঙ্গলবার বেলদা থানার দ্বারস্থ হয় ওই পরিবারগুলি। এরপর তদন্ত নামে বেলদা থানার পুলিস। তাদের মধ্যে একজনের মোবাইল নম্বর পায় পুলিস। মঙ্গলবার সন্ধ্যায় খড়্গপুর লোকাল থানার বেনাপুর বাসস্ট্যান্ড এলাকায় এক নাবালক ও নাবালিকার হদিস পায়। এখান থেকে তাদের উদ্ধার করে নিয়ে আসা হয়। এরপর রাতভর তল্লাশি চালিয়ে বুধবার সকালে বেনাপুর স্টেশন থেকে বাকি চারজনকে উদ্ধার করতে গিয়ে আরও ছ’জনের হদিশ পায় পুলিস। পুলিস জানিয়েছে উদ্ধার হওয়া পড়ুয়াদের বয়স ১১ থেকে ১৫ বছরের মধ্যে। তারা বেলদা ও নারায়ণগড় থানার একাধিক স্কুলের পড়ুয়া। তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
Advertisement
উদ্ধার হ‌ওয়া পড়ুয়ারা জানায় সরস্বতী পুজো দেখতে গিয়ে তারা সকলে মিলে বেলদা স্টেশনে দুপুরে লোকাল ট্রেনে চেপে পূর্ব মেদিনীপুরের ক্ষীরাইতে ফুলের মেলা দেখতে গিয়েছিল। সেখান থেকে ট্রেনে করে খড়্গপুর ফেরার পথে দেরি হয়ে যায়। সোমবার সারারাত খড়্গপুর স্টেশনে কাটায়। কীভাবে বাড়ি ফিরবে খুঁজে না পেয়ে তারা হেঁটেই বেনাপুরে পৌঁছয়। তারপর সেখান থেকে পুলিস তাদের উদ্ধার করে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ