Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বেলদায় উদ্ধার চন্দ্রবোড়া

বেলদায় উদ্ধার চন্দ্রবোড়া
  • ১২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বেলদা: সাতসকালে এক ব্যক্তির বাড়ি থেকে প্রকাণ্ড একটি চন্দ্রবোড়া সাপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল বেলদাতে। এক সর্পবন্ধুর প্রচেষ্টায় উদ্ধার করা হয় জালে আটকে থাকা ওই সাপটিকে। জানা গিয়েছে, বুধবার সকালে বেলদার বাসিন্দা অসিতকুমার পড়িয়ার বাড়ির বাগানে থাকা একটি জালে জড়িয়ে গিয়েছিল প্রকাণ্ড চন্দ্রবোড়া সাপটি। যা দেখতে রীতিমতো ভিড় জমে গিয়েছিল। পরে নারায়ণগড় এলাকার সর্পবন্ধু প্রলয় মাসান্ত এসে সাপটিকে জাল থেকে মুক্ত করে উদ্ধার করে। সাপটি লম্বায় প্রায় সাড়ে চার ফুট ও ওজন প্রায় তিন কেজি ২০০ গ্রাম। উদ্ধার হওয়া সাপটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন সর্পবন্ধু প্রলয় মাসান্ত। তিনি বলেন, সচরাচর সাপ শীতের সময় বাইরে বেরোয় না।
Advertisement
সম্পর্কিত সংবাদ